মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বিয়ের অনুষ্ঠানে কোরআন খতম, প্রশংসায় ভাসছেন সৌদিপ্রবাসী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানে সাধারণত আতশবাজির বিকট শব্দে আকাশ-বাতাস প্রকম্পিত হয়, ডিজে পার্টি আর তরুণ-তরুণীদের নাচে গানে উত্তাল থাকে। তবে এসব কিছুর আয়োজন না করে ব্যতিক্রমী বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করেছেন ফেনীর সোনাগাজীর মো. সাইফুল ইসলাম নামে এক যুবক।

বিয়ে বাড়িতে দেখা মেলে এক ঝাঁক হাফেজের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের দৃশ্য। কোরআন খতম আর বিশেষ মোনাজাতের মাধ্যমে পালন করা হয় গায়ে হলুদের অনুষ্ঠান। 

সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বিজয় নগরের মো. ইব্রাহীম মানিকের ছেলে মো. সাইফুল ইসলাম। তিনি সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করেন।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের লস্কর ব্যাপারী বাড়ির চানমিয়ার মেয়ে সানজিদা আক্তার শারমিনের সঙ্গে বিয়ে হয় সাইফুলের। মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে খতমে কোরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ব্যতিক্রমী আয়োজনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসতে থাকেন সাইফুল ইসলাম।

ওআ/

কোরআন সৌদিপ্রবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250